ঢাবির আইবিএতে ইনোভেশন ল্যাব উদ্বোধন   

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৪২  
দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিজনেস স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে স্থাপন করা হলো রবি-আইবিএ ইনোভেশন ল্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় ল্যাবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি। এসময় রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ ইনফরমেশন অফিসার আসিফ নাইমুর রশিদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফয়সাল ইমতিয়াজ খান, আইবিএ’র ডিরেক্টর অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, আইবিএ’র শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের সর্বশেষ ডিজিটাল প্রযুক্তি- ডাটা অ্যানালিটিক্স, ব্লক চেইন, ও আইওটি) সাথে পরিচিত করার লক্ষ্যে এই ইনোভেশন ল্যাবটি স্থাপন করা হয়েছে। এছাড়া দেশের মানুষের বিভিন্ন প্রয়োজন মেটাতে বাস্তবসম্মত ব্যবসায়িক সল্যুশন উদ্ভাবনে ভূমিকা রাখবে ল্যাবটি।